বুধবার ● ৫ আগস্ট ২০২৬

কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
বুধবার ● ৫ আগস্ট ২০২৬


কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।

 

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস-উল-আজাদ, খাদ্য কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহিদা বেগম, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

পরে উপজেলা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

দিবসটি উপলক্ষে বাদ জোহর বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় প্রীতিভোজ, বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা দেওয়া হয়।

 

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং মঙ্গল সুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হেলিপ্যাড মাঠে প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয় বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৩৬ ● ১৭ বার পঠিত