বুধবার ● ৫ আগস্ট ২০২৬
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
হোম » পটুয়াখালী » গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টা ৪৫ মিনিটে গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড় চরকাজল এলাকার সাবেক সদস্য জাকির মেম্বারের বাড়ির সামনের কাঁচা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি মো. মেহেদী মোল্লা (২৫)। তিনি মৃত আনছার মোল্লার ছেলে এবং চরকাজল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড় চরকাজল এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:১৮:৪৩ ● ২৯ বার পঠিত
