মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬

কাউখালীতে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন নিয়ে অভিভাবক মতবিনিময় সভা

হোম » শিক্ষা » কাউখালীতে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন নিয়ে অভিভাবক মতবিনিময় সভা
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬


 

কাউখালীতে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন নিয়ে অভিভাবক মতবিনিময় সভা

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

 

পিরোজপুরের কাউখালীর রঘুনাথপুর এগারো গ্রাম সম্মিলনী (ইজিএস) শিক্ষা নিকেতনে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে অভিভাবকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৪ আগস্ট) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

 

প্রতিষ্ঠানের সভাপতি ও কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব তানভীর আহমেদ নাজমুছ সাকিব।

 

সভায় বক্তব্য দেন সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, শিক্ষক হাফিজুর রহমান, প্রতিষ্ঠানের দাতা সদস্য ও সাবেক সভাপতি সবুজ হোসেন চৌধুরী এবং নবম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান।

 

বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের শৃঙ্খলা নিশ্চিতকরণ, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

 

এ সময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ, পাঠদানের মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে অভিভাবকদের সঙ্গে খোলামেলা মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সভা শেষে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান আরও সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:৫৪ ● ৩২ বার পঠিত