সোমবার ● ৩ আগস্ট ২০২৬

কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

হোম » পিরোজপুর » কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
সোমবার ● ৩ আগস্ট ২০২৬


 

কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

সাগরকন্যা কাউখালী প্রতিবেদক, (পিরোজপুর) 

 

পিরোজপুরের কাউখালীতে ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রনজিৎ চন্দ্র মাঝি (৫৪) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ১ নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ব বেতকা এলাকায় অভিযান চালিয়ে আবু সুফিয়ানের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার রনজিৎ চন্দ্র মাঝি কাউখালী উপজেলার সোনাকুর গ্রামের মৃত রমেশ চন্দ্র মাঝির ছেলে। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, উদ্ধারকৃত মাদক জব্দ করে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৪:৩১ ● ৮ বার পঠিত