সোমবার ● ৩ আগস্ট ২০২৬

পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ছাতা ও মশারী বিতরণ

হোম » পিরোজপুর » পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ছাতা ও মশারী বিতরণ
সোমবার ● ৩ আগস্ট ২০২৬


 

পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ছাতা ও মশারী বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ বিকাশ নিশ্চিত করতে পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পিরোজপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে প্রাক-শৈশব বিকাশ ও শিখন কেন্দ্রের শিশুদের মাঝে ছাতা ও মশারী বিতরণ করা হয়েছে।

 

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পিরোজপুর এরিয়া প্রোগ্রামের ম্যানেজার লিন্ডা দফো। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, শিশুদের অভিভাবক, গ্রাম ও নগর উন্নয়ন কমিটির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, ‘শিশুদের সুরক্ষায় ওয়ার্ল্ড ভিশনের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। মশারী ব্যবহারের মাধ্যমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি কমবে এবং ছাতা শিশুদের বৃষ্টি ও রোদ থেকে সুরক্ষা দেবে।’

 

তিনি শিশুদের কল্যাণে এমন মানবিক উদ্যোগ গ্রহণ করায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:০৬ ● ২৫ বার পঠিত