রবিবার ● ২ আগস্ট ২০২৬

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি কাজল

হোম » শিক্ষা » কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি কাজল
রবিবার ● ২ আগস্ট ২০২৬



কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি কাজল

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

খুলনার কয়রা উপজেলার বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা যুবদলের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ কাজল।

যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুহাম্মদ এনামুল কবির স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি ২ আগস্ট এবং বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি ৩০ জুলাই অনুমোদন পায়।

একসঙ্গে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ কাজলকে অভিনন্দন জানিয়েছেন দুই বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:৫৭ ● ১৭ বার পঠিত