রবিবার ● ২ আগস্ট ২০২৬
নেছারাবাদে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
হোম » পিরোজপুর » নেছারাবাদে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের সাগরকান্দা গ্রামে মো. আব্দুল জব্বার তালুকদার (৬০) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বার তালুকদার সাগরকান্দা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি ঋণের বোঝায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে পরিবারের সদস্য ও স্বজনরা জানিয়েছেন। রবিবার সকালে বাড়ির পেছনে একটি জাম্বুরা গাছে নাইলনের মোটা রশি দিয়ে গলায় ফাঁস নেন তিনি। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেন।
খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনগত কার্যক্রম শুরু করে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১২:৫২:২৫ ● ৩৪ বার পঠিত
