রবিবার ● ২ আগস্ট ২০২৬

কাউখালীতে দুটি গাঁজার গাছসহ মাদককারবারি গ্রেপ্তার

হোম » পিরোজপুর » কাউখালীতে দুটি গাঁজার গাছসহ মাদককারবারি গ্রেপ্তার
রবিবার ● ২ আগস্ট ২০২৬


 

কাউখালীতে দুটি গাঁজার গাছসহ মাদককারবারি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

 

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাত ফুট উচ্চতার দুটি গাঁজার গাছসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, রবিবার ভোর রাতের দিকে কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. খাইরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল শিয়ালকাঠী এলাকায় অভিযান চালায়। এ সময় শিয়ালকাঠী গ্রামের আব্দুল হালিমের ছেলে মো. ইব্রাহিম (২০)-কে তার হেফাজত থেকে প্রায় সাত ফুট উচ্চতার দুটি গাঁজার গাছসহ গ্রেপ্তার করা হয়।

 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার ইব্রাহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে রবিবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৩৯:৫৭ ● ৩৪ বার পঠিত