রবিবার ● ২ আগস্ট ২০২৬

বিজেপিসির বাগেরহাট জেলা কমিটি গঠন; শুনু সভাপতি, সোহেল সাধারণ সম্পাদক

হোম » গণমাধ্যম » বিজেপিসির বাগেরহাট জেলা কমিটি গঠন; শুনু সভাপতি, সোহেল সাধারণ সম্পাদক
রবিবার ● ২ আগস্ট ২০২৬


বিজেপিসির বাগেরহাট জেলা কমিটি গঠন; শুনু সভাপতি, সোহেল সাধারণ সম্পাদক

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর বাগেরহাট জেলা শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মানবজমিনের বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মো. আবু সাঈদ শুনু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গ্লোবাল টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি সোহেল রানা বাবু।

 

শুক্রবার বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির কেন্দ্রীয় কমিটির আয়োজিত দিনব্যাপী সাধারণ সভা, সংবাদকর্মীদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ এবং পিকনিক অনুষ্ঠানে উপস্থিত স্থায়ী সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়। সংগঠনটি জানায়, এটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯-এর সহযোগিতায় প্রতিষ্ঠিত।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অর্থ সম্পাদক এটিএন বাংলার বাগেরহাট জেলা প্রতিনিধি এস এম আমিরুল হক বাবু। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এনটিভির বাগেরহাট জেলা প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম, চ্যানেল ২৪-এর বাগেরহাট জেলা প্রতিনিধি ও বাগেরহাট প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো. আরিফুল ইসলাম, আরটিভির বাগেরহাট জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান, দৈনিক গ্রামের কাগজ-এর জেলা প্রতিনিধি অরিন্দম দেবনাথ, বাংলা টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরান, দৈনিক বর্তমান কথার জেলা প্রতিনিধি কাজী মাহমুদুল কবীর, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি মেহেদী হাসান বাচ্চু, এশিয়া পোস্ট-এর জেলা প্রতিনিধি শেখ সোহেল, নাগরিক টিভির জেলা প্রতিনিধি শেখ আহমেদ তারিক, দৈনিক অভয়নগর পত্রিকার জেলা প্রতিনিধি মিজানুর রহমান সাগর, ইনকিলাব-এর মোল্লাহাট প্রতিনিধি মো. শরিফুল ইসলাম এবং দৈনিক নয়া শতাব্দীর বাগেরহাট জেলা প্রতিনিধি তরিকুল মোল্লা।

 

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির কেন্দ্রীয় সভাপতি কৌশিক দে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবির সাধারণ সভায় এ কমিটির অনুমোদন দেন।

 

নবনির্বাচিত নেতারা নির্যাতিত সাংবাদিকদের স্বার্থ রক্ষা এবং সাংবাদিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১১:৪৭:৩৯ ● ৩৪ বার পঠিত