শনিবার ● ১ আগস্ট ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায়ের দাবিতে মির্জাগঞ্জে জামায়াতের গণমিছিল

হোম » পটুয়াখালী » জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায়ের দাবিতে মির্জাগঞ্জে জামায়াতের গণমিছিল
শনিবার ● ১ আগস্ট ২০২৬


জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায়ের দাবিতে মির্জাগঞ্জে জামায়াতের গণমিছিলসাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় মেনে নেওয়ার দাবিতে পটুয়াখালীর মির্জাগঞ্জে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলা আদালত চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি সুবিদখালী কলেজ রোড প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

 

মির্জাগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা সিরাজুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহজাহানসহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

মিছিল শেষে বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই আন্দোলনে নিহতদের বিচারের দাবি জানান। দলীয় নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ সময়: ২১:২৭:৪৫ ● ২৫ বার পঠিত