শনিবার ● ১ আগস্ট ২০২৬
শিক্ষার মানোন্নয়নে বেতাগীতে শিক্ষার্থী-অভিভাবক মতবিনিময় সভা
হোম » বরগুনা » শিক্ষার মানোন্নয়নে বেতাগীতে শিক্ষার্থী-অভিভাবক মতবিনিময় সভা
সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)
বরগুনার বেতাগীতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন। সভায় শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, দুর্বল শিক্ষার্থীদের বিশেষ সহায়তা প্রদান এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য দেন মো. শাহজাহান কবির, আব্দুল হালিম, লায়ন মো. শামীম সিকদার, কে এম আব্দুল ওয়াদুদ মিয়া, আব্দুল হাকিম খান, মো. খলিলুর রহমান, মো. ফিরোজ আলম, মো. নাসির উদ্দিন, মো. সাইদুর রহমান ও শান্তা ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই নয়, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতেও পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত ভূমিকা অপরিহার্য। এ জন্য শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি এবং শিক্ষক-অভিভাবকদের নিবিড় সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের আদর্শ মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে। শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টা এবং নিবিড় পরিচর্যা ছাড়া কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। আজকের এই মতবিনিময় সভা সেই লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
সভা শেষে উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা শিক্ষার্থীদের শিক্ষার মান আরও উন্নত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৯:৪১:২৬ ● ২৭ বার পঠিত
