শনিবার ● ১ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক গণিত সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ববি অধ্যাপক ড. হেনা রানী বিশ্বাস

হোম » বরিশাল » আন্তর্জাতিক গণিত সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ববি অধ্যাপক ড. হেনা রানী বিশ্বাস
শনিবার ● ১ আগস্ট ২০২৬


আন্তর্জাতিক গণিত সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ববি অধ্যাপক ড. হেনা রানী বিশ্বাসসাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ গণিত সম্মেলন ইন্টারন্যাশনাল কংগ্রেস অব ম্যাথেমেটিশিয়ানস (আইসিএম)-২০২৬ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেনা রানী বিশ্বাস।

 

২৩ থেকে ৩০ জুলাই অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ৭৮টি দেশের গণিতবিদ, গবেষক ও শিক্ষাবিদ অংশ নেন। সম্মেলনে প্রায় ৩ হাজার ১৭০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন এবং মোট ৩ হাজার ৭৪২ জন নিবন্ধন সম্পন্ন করেন।

 

ড. হেনা রানী বিশ্বাস সম্মানজনক আইসিএম-২০২৬ ট্রাভেল সাপোর্ট প্রোগ্রাম অ্যাওয়ার্ড অর্জন করেন। এ অ্যাওয়ার্ডের আওতায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াতের বিমান ভাড়া, সম্মেলনের নিবন্ধন ফি, আবাসন, স্থানীয় খাবার, স্থানীয় পরিবহন এবং হোটেল-সংক্রান্ত পরিবহন ব্যয় বহন করা হয়।

 

সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ওয়ার্ল্ড মিটিং ফর উইমেন ইন ম্যাথেমেটিক্স (ডব্লিউএম²) এ ২২ জুলাই তিনি তার গবেষণা উপস্থাপন করেন। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা গণিতবিদ ও গবেষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি করেন।

 

গণিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মতে, ড. হেনা রানী বিশ্বাসের এই আন্তর্জাতিক অংশগ্রহণ ও সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; এটি বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের গণিত গবেষণার জন্যও একটি গৌরবময় অর্জন।

বাংলাদেশ সময়: ১৩:০৬:৫৭ ● ২৫ বার পঠিত