সোমবার ● ২৭ জুলাই ২০২৬
দুমকিতে শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
হোম » পটুয়াখালী » দুমকিতে শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার![]()
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. ইব্রাহীম নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে শ্রীরামপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ওই শিশুশিক্ষার্থীকে মাদ্রাসায় একা পেয়ে একটি কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযুক্ত শিক্ষক ইব্রাহীমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে পাঁচ টাকা দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে দুমকি থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।
তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক ইব্রাহীম দাবি করেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার এবং মিথ্যা অপবাদ দিয়ে তাকে ফাঁসানো হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫:২৬:৪৫ ● ১৯ বার পঠিত
