শুক্রবার ● ২৪ জুলাই ২০২৬

বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি তাপস, সম্পাদক রাসেল

হোম » বরগুনা » বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি তাপস, সম্পাদক রাসেল
শুক্রবার ● ২৪ জুলাই ২০২৬


বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি তাপস, সম্পাদক রাসেল

সাগরকন্যা প্রতিবেদক,বরগুনা
বরগুনা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হয়েছেন তাপস মাহমুদ ও সাধারণ সম্পাদক হয়েছেন রাসেল হাওলাদার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বরগুনা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে
সভা অনুষ্ঠিত হলেও দুপুরে প্রধান নির্বাচন কমিশনার গোবিন্দ চন্দ্র মালাকার আনুষ্ঠানিক ভাবে ১৮ সদস্যর কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন শিকদার। সভা শেষে দুপুরে শহরের একটি হোটেলে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান জেলা তথ্য কর্মকর্তা সেলিম মাহমুদ।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি সাজিবুল ইসলাম, সহসভাপতি রাশেদ আহমেদ বশির ও মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান ইসতি, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিসুর রহমান, অর্থ সম্পাদক মোঃ আরিফুর রহমান খান, দপ্তর সম্পাদক রিপন মালী, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম রাসেল, তথ্য ও গবেষণা সম্পাদক মহিবুল্লাহ কিরণ, মহিলা বিষয়ক সম্পাদক ডাঃ মনীজা, সাংস্কৃতিক সম্পাদক শাওন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মাহাদী হাসান ও ক্রীড়া সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জাহাঙ্গীর হোসেন শিকদার, গোবিন্দ চন্দ্র মালাকার, সোহেল তানভীর এবং মাহাবুবুল আলম মান্নু।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস বলেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার ও কল্যাণে সম্মিলিত ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বরগুনার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ৯:২৯:২৮ ● ২৬ বার পঠিত