বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬

নেছারাবাদে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে জরিমানা, জব্দ ২টি

হোম » পিরোজপুর » নেছারাবাদে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে জরিমানা, জব্দ ২টি
বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬


 

নেছারাবাদে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে জরিমানা, জব্দ ২টি

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র আটঘর-কুরিয়ানা পেয়ারা বাগানে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে গণউপদ্রব সৃষ্টির দায়ে মো. মেহেদী হাসান নামে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি সাউন্ডবক্স জব্দ করা হয়।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহমুদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

 

এ ছাড়া করাতকল আইন, ২০১২ অনুযায়ী গোলাম রব্বানী নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

জানা যায়, ওই দিন আটঘর-কুরিয়ানা পেয়ারা বাগানে একদল যুবক উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে দর্শনার্থীদের ভোগান্তি সৃষ্টি এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করছিল। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে দুটি সাউন্ডবক্স জব্দ করা হয়।

 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ উপস্থিত পর্যটক, নৌযানচালক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।

 

মো. রায়হান মাহমুদ বলেন, পর্যটন এলাকার শান্তি-শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব পরিবেশ বজায় রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তার জারি করা নির্দেশনা ও বিজ্ঞপ্তি মেনে চলতে হবে। আটঘর-কুরিয়ানা পেয়ারা বাগানসহ উপজেলার সব পর্যটন এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং পর্যটকদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ২০:১৫:৩৯ ● ২২ বার পঠিত