বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬

চরফ্যাশনে ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইন, ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণ

হোম » ভোলা » চরফ্যাশনে ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইন, ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণ
বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬


 

চরফ্যাশনে ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইন, ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

ডিজিটাল লেনদেনের প্রসার ও ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভোলার চরফ্যাশনে ‘ক্যাশলেস বাংলাদেশ’ ও ‘বাংলা কিউআর’ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় সোনালী রোডের চালপট্টি মার্কেটে পূবালী ব্যাংক পিএলসি চরফ্যাশন শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, সচেতনতামূলক প্রচারণা, ফিতা কাটা, ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণ ও আলোচনা সভা।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি চরফ্যাশন শাখার ব্যবস্থাপক মো. সাকিবুর রহমান, দুলারহাট শাখার ব্যবস্থাপক মো. আবদুল্লাহ আল মামুন এবং চরফ্যাশন ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন।

 

পূবালী ব্যাংক চরফ্যাশন শাখার জুনিয়র অফিসার আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান ফরাজী, দুলাল চন্দ্র সাহা ও হারুনুর রশীদ।

 

বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা ও আর্থিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংকের এ উদ্যোগ সময়োপযোগী।

 

পরে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণ করা হয়। এরপর ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে একটি র‌্যালি বাজার প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৪:৫১:৫৮ ● ২০ বার পঠিত