বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬
‘থ্রি ইডিয়টস’ কি আবারও মুক্তি পাচ্ছে?
হোম » বিনোদন » ‘থ্রি ইডিয়টস’ কি আবারও মুক্তি পাচ্ছে?
সাগরকন্যা বিনোদন ডেস্ক
আমির খান অভিনীত জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে- সামাজিক মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়লেও তা নাকচ করেছে সিনেমাটির প্রযোজনা সংস্থা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে দাবি করা হয়, চলতি বছরের ৪ সেপ্টেম্বর সিনেমাটি পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘থ্রি ইডিয়টস’ পুনরায় মুক্তির কোনো পরিকল্পনা বর্তমানে নেই। রি-রিলিজ সংক্রান্ত খবরটিকে সম্পূর্ণ মিথ্যা বলেও উল্লেখ করা হয়েছে।
আমির খানের সাম্প্রতিক এক মন্তব্যকে কেন্দ্র করে ‘থ্রি ইডিয়টস’ নতুন করে আলোচনায় আসার পরই সিনেমাটির পুনর্মুক্তির গুঞ্জন ছড়িয়ে পড়ে। সম্প্রতি আমির খান দাবি করেন, সিনেমাটির ‘র্যাঞ্চো’ চরিত্রটি সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে মাথায় রেখে তৈরি করা হয়নি। এ নিয়ে সামাজিক মাধ্যমে পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হয়।
‘থ্রি ইডিয়টস’ পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। প্রযোজনা করেছেন বিদু বিনোদ চোপড়া। ২০০৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে আমির খান, আর মাধবন, শর্মন জোশি, বোমান ইরানি ও কারিনা কাপুর খান অভিনয় করেছেন।
বাংলাদেশ সময়: ৬:২৬:০১ ● ২৯ বার পঠিত
