মঙ্গলবার ● ২১ জুলাই ২০২৬

কুয়াকাটা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে টোয়াকের শুভেচ্ছা

হোম » গণমাধ্যম » কুয়াকাটা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে টোয়াকের শুভেচ্ছা
মঙ্গলবার ● ২১ জুলাই ২০২৬


 

কুয়াকাটা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে টোয়াকের শুভেচ্ছা

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে কুয়াকাটা প্রেসক্লাব কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে টোয়াকের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় কুয়াকাটার পর্যটন শিল্পের বিকাশ, ইতিবাচক সংবাদ পরিবেশন এবং সাংবাদিক ও পর্যটন-সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়।

টোয়াকের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিরাজ বলেন, কুয়াকাটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। এ অঞ্চলের সম্ভাবনা, সমস্যা ও উন্নয়নের চিত্র গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরতে প্রেসক্লাবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে কুয়াকাটা প্রেসক্লাব আরও গতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি। পর্যটন শিল্পের উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে টোয়াক আগ্রহী।

কুয়াকাটা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রুমান ইমতিয়াজ তুষার টোয়াকের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই শুভেচ্ছা ও আন্তরিকতা আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। কুয়াকাটার উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

সৌজন্য সাক্ষাতে টোয়াকের ভাইস প্রেসিডেন্ট জহিরুল ইসলাম ও মাসুম আল বেলাল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন রাজু এবং অর্গানাইজ ডিরেক্টর কে. এম. বাচ্চুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে কুয়াকাটার পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশে আরও ইতিবাচকভাবে তুলে ধরতে উভয় সংগঠনের নেতারা একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:২৬ ● ২৩ বার পঠিত