মঙ্গলবার ● ২১ জুলাই ২০২৬

সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক

হোম » খুলনা » সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক
মঙ্গলবার ● ২১ জুলাই ২০২৬


সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

সুন্দরবনের নলিয়ান এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি হরিণের মাংসসহ মেহেদী হাসান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তিনি খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা।

 

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে খুলনার দাকোপ থানার নলিয়ান ক্লোজারপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয় এবং মাংসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসানকে আটক করা হয়।

 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা হরিণের মাংস ও আটক ব্যক্তিকে নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৪৬ ● ৩৮ বার পঠিত