বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬
কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়ায় শহিদুল মুন্সী (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ওই শিশুর নানি বাদী হয়ে দুই জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষণ চেষ্টার সহায়তাকারী আলা মৃধা (৪৫) কে গ্রেফতার করেছে। বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ এবং ওই শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা জীবিকার তাগিদে ঢাকায় গার্মেন্টেসে চাকুরি করে এবং সে ছোনখোলা গ্রামে তার নানির বাড়িতে থাকে। বুধবার দুপুরে সে ঘরের বাইরে বের হলে আলা মৃধা তাকে ডেকে প্রতিবেশী শহিদুলের বাড়িতে নেয়। ঘরে কেউ না থাকার সুযোগে শহিদুল তাকে ধর্ষণের চেষ্টা করে এবং আলা মৃধা বাহির থেকে পাহারা দেয়। এসময় শিশুটি ডাকচিৎকার দিলে আশেপাশের লোকজন টের পেয়ে ওই ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে। এরপর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিস ব্যবস্থায় মিমাংসার চেষ্টা করা হয় এবং আলা মৃধা শহিদুলকে পালিয়ে যেতে সহায়তা করে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টার সহায়াকারী আলা মৃধাকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৯:৫২:৪৩ ● ১২২ বার পঠিত
