বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬

কয়রায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হোম » খুলনা » কয়রায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬


কয়রায় জুলাই শহিদ দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

কয়রায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল -২০২৬ উপলক্ষে খুলনার কয়রায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ, তাদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা এবং আত্মার মাগফিরাত কামনা করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ এবং জুলাই যোদ্ধা আলতাফ মাহমুদ।

 

অনুষ্ঠানের শেষে হালহেরা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আয়ুব আলীর পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ-জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:০৮:৩৮ ● ২৬ বার পঠিত