বুধবার ● ১৫ জুলাই ২০২৬

বাউফলে আলিফ নুর ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে, স্বপ্ন মানবিক ডাক্তার হওয়ার

হোম » শিক্ষা » বাউফলে আলিফ নুর ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে, স্বপ্ন মানবিক ডাক্তার হওয়ার
বুধবার ● ১৫ জুলাই ২০২৬


 

বাউফলে আলিফ নুর ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে, স্বপ্ন মানবিক ডাক্তার হওয়ার

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে আলিফ নুর। বাউফল উপজেলার বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করে সে। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

 

আলিফ নুর বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের বাসিন্দা মো. আইয়ুবুর রহমান ও নাজমুন নাহার তমা দম্পতির তিন সন্তানের মধ্যে মেঝো ছেলে। তার বাবা মো. আইয়ুবুর রহমান ভোলা আঞ্চলিক কার্যালয়ে অগ্রণী ব্যাংক পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত।

 

শিক্ষাজীবনের শুরু থেকেই আলিফ নুর মেধা ও সহশিক্ষা কার্যক্রমে সাফল্যের পরিচয় দিয়েছে। এর আগে সে বাংলাদেশ স্কাউটসের কাব স্কাউট শাখার সর্বোচ্চ স্বীকৃতি শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে।

 

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলিফ নুর জানায়, সে একজন মানবিক ও দক্ষ চিকিৎসক হয়ে অসহায় মানুষের সেবায় আত্মনিয়োগ করতে চায়। দেশ ও জাতির কল্যাণে একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে সবার কাছে দোয়া চেয়েছে সে।

 

এদিকে, আলিফ নুরের এ সাফল্যে তার বাবা-মা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকও তার এ অর্জনে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, আলিফ নুর তার মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশ ও মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৪৮ ● ২৬ বার পঠিত