বুধবার ● ১৫ জুলাই ২০২৬
দুমকির ৬১ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, রোপণ ৩৫০ চারা
হোম » পটুয়াখালী » দুমকির ৬১ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, রোপণ ৩৫০ চারা

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যে পটুয়াখালীর দুমকি উপজেলার ৬১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩৫০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ৫১ নম্বর দুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও সবুজ করে তোলার লক্ষ্যেই উপজেলার ৬১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে মোট ৩৫০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:১০:৩৯ ● ২৬ বার পঠিত
