বুধবার ● ১৫ জুলাই ২০২৬

নলছিটিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হোম » ঝালকাঠী » নলছিটিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বুধবার ● ১৫ জুলাই ২০২৬


 

নলছিটিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির নলছিটিতে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। বুধবার (১৫ জুলাই) উপজেলার নান্দিকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) রিজভী আহমেদ সবুজ। এছাড়া উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ও দুপ্রক নলছিটি শাখার সাধারণ সম্পাদক সামছুল আলম খান বাহার, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হায়দার খান বাদল এবং নান্দিকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হকসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা।

 

এর আগে নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি উপভোগ করেন উপস্থিত অতিথি ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১২:৩৫:১৬ ● ২৭ বার পঠিত