মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬
পূবালী ব্যাংক ভোলার কুঞ্জেরহাট শাখার উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচি
হোম » ভোলা » পূবালী ব্যাংক ভোলার কুঞ্জেরহাট শাখার উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচি

সাগরকন্যা প্রতিবেদক, ভোলা
বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর লেনদেন’ উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচি উপলক্ষে র্যালি, ক্যাম্পেইন, ফিতা কাটা এবং সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি কুঞ্জেরহাট শাখা।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কুঞ্জেরহাট উপশহরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ভোলা শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পরিমল চন্দ্র বিশ্বাস। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি কুঞ্জেরহাট শাখার ব্যবস্থাপক মো. মেজবাহউদ্দিন। তিনি নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ, দ্রুত ও আধুনিক ডিজিটাল লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুঞ্জেরহাট বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আলহাজ আব্দুর রব কাজী, মেসার্স ফরাজী স্টোরের স্বত্বাধিকারী আলহাজ নুরে আলম ফরাজী, ডিটিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবল চন্দ্র দে, মেসার্স ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সোহেল মিয়া এবং সাংবাদিক ডা. গাজী তাহের লিটন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল লেনদেন সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম আরও স্বচ্ছ, নিরাপদ ও সহজ হবে। একই সঙ্গে ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থার মাধ্যমে দেশের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে একক কিউআর কোড ব্যবহার করে দ্রুত ও ঝামেলামুক্ত লেনদেন সম্ভব হবে।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, গণ্যমান্য ব্যক্তি ও পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮:১৫:০৭ ● ২০ বার পঠিত
