মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬

গৌরনদী শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই হাজার গাছের চারা বিতরণ

হোম » বরিশাল » গৌরনদী শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই হাজার গাছের চারা বিতরণ
মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬


 

গৌরনদী শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই হাজার গাছের চারা বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের গৌরনদীতে ১৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় দুই হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ১৪টি করে চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এ.কে.এম. নুরুল হক মৃধা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনির হোসেন।

 

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৮:০৮:৫২ ● ৩২ বার পঠিত