সোমবার ● ১৩ জুলাই ২০২৬
এতিম কন্যার বিয়ের আয়োজন পিরোজপুরে জেলা প্রশাসকের অভিভাবকত্বে
হোম » পিরোজপুর » এতিম কন্যার বিয়ের আয়োজন পিরোজপুরে জেলা প্রশাসকের অভিভাবকত্বে

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরে প্রথমবারের মতো সরকারি শিশু পরিবারের এক এতিম কন্যার বিয়ের আয়োজন করেছে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। রবিবার রাতে সরকারি শিশু পরিবার ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ কনের অভিভাবকের দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ কনে সুহানি আক্তারকে আনুষ্ঠানিকভাবে বরের হাতে তুলে দেন। এ সময় তিনি নবদম্পতির সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।
জানা গেছে, পিতামাতাহীন সুহানি আক্তার ২০১৫ সালে পিরোজপুর সরকারি শিশু পরিবারে আশ্রয় পান। সেখানেই তিনি বেড়ে ওঠেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের রাকিব শেখের সঙ্গে এক লাখ এক টাকা দেনমোহরে তার বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সমাজসেবা অধিদপ্তর পিরোজপুরের উপপরিচালক মো. ইকবাল করিম, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শাবানা খানম, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিরা।
বাংলাদেশ সময়: ১১:২৭:০২ ● ২৩ বার পঠিত
