রবিবার ● ১২ জুলাই ২০২৬

নেছারাবাদে প্রকাশ্যে গাঁজা সেবন, যুবকের ৬ মাসের কারাদণ্ড

হোম » পিরোজপুর » নেছারাবাদে প্রকাশ্যে গাঁজা সেবন, যুবকের ৬ মাসের কারাদণ্ড
রবিবার ● ১২ জুলাই ২০২৬


 

নেছারাবাদে প্রকাশ্যে গাঁজা সেবন, যুবকের ৬ মাসের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে প্রকাশ্যে গাঁজা সেবনের সময় সাইফুল ইসলাম আরিফ (২১) নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়। রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি ডিগ্রি কলেজসংলগ্ন বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে এ ঘটনা ঘটে।

 

দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম আরিফ উপজেলার পশ্চিম সোহাগদল এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় স্থানীয় লোকজন সাইফুল ইসলাম আরিফকে আটক করে পুলিশে খবর দেয়। নেছারাবাদ থানা পুলিশ তাদের হেফাজতে নিয়ে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। পরে নেছারাবাদের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন। এ ঘটনার বিষয়ে নেছারাবাদ থানার এসআই পরিতোষ সত্যতা স্বীকার করেছেন।

 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ অভিশাপ। সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮:১৫:১০ ● ২০ বার পঠিত