শনিবার ● ১১ জুলাই ২০২৬

মেহেন্দিগঞ্জে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার
শনিবার ● ১১ জুলাই ২০২৬


মেহেন্দিগঞ্জে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামে এক যুবক হাতুড়ির আঘাতে নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত সাইদুল মাতাব্বরকে গ্রেপ্তার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শী শান্ত, শুভ ও রাকিব জানান, বিকেলে তারা চারজন বাড়ির সামনে একটি ঘরে লুডু খেলছিলেন। এ সময় প্রতিবেশী মৃত আলম মাতাব্বরের ছেলে সাইদুল মাতাব্বর পাশে দাঁড়িয়ে খেলা দেখছিলেন। একপর্যায়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি হাতে থাকা একটি হাতুড়ি দিয়ে শাকিল পন্ডিতের মাথায় আঘাত করেন। এতে শাকিল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তার সঙ্গীরা দ্রুত শাকিলকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সাইদুল মাতাব্বরকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এসজি/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩০:৫৩ ● ৪৮ বার পঠিত