বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে গৌরনদীতে বিএনপির প্রস্তুতি সভা

হোম » রাজনীতি » প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে গৌরনদীতে বিএনপির প্রস্তুতি সভা
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬


 

প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে গৌরনদীতে বিএনপির প্রস্তুতি সভা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল) 

 

আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে গৌরনদীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।

 

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু। এছাড়া উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ ও সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন।

 

সভায় গৌরনদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা প্রধানমন্ত্রীর বরিশাল সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নেতাকর্মীদের সর্বাত্মকভাবে অংশগ্রহণের আহ্বান জানান। সভায় সফরকে কেন্দ্র করে বিভিন্ন সাংগঠনিক দিকনির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২:০৭:০৮ ● ৪১ বার পঠিত