বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬

অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

হোম » জেলে-মৎস্য » অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬


 

অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

সামুদ্রিক জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ সংরক্ষণের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধ ট্রলিং বন্ধ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন ক্ষুদ্র মৎস্যজীবীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

‘করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন’ স্লোগানকে সামনে রেখে কলাপাড়া উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম মৃধা, মিজানুর রহমানসহ বিভিন্ন এলাকার জেলেরা।

 

বক্তারা অভিযোগ করেন, অবৈধ ট্রলিংয়ের কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা অবৈধ ট্রলিং কার্যক্রম বন্ধের পাশাপাশি কলাপাড়ায় কর্মরত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারণের দাবি জানান।

 

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টা বরাবর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৯:৩০:১০ ● ২৮ বার পঠিত