বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬

কয়রায় ৩০ কেজির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, নদীতে অবমুক্ত

হোম » খুলনা » কয়রায় ৩০ কেজির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, নদীতে অবমুক্ত
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬


কয়রায় ৩০ কেজির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, নদীতে অবমুক্ত

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা) 
খুলনার কয়রা উপজেলার আংটিহারা গ্রামের লোকালয় থেকে প্রায় ৩০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে কচ্ছপটির শারীরিক অবস্থা পরীক্ষা করে সংরক্ষিত সুন্দরবনসংলগ্ন শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাঁশিটানা বন টহল ফাঁড়ির বনরক্ষী, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা আংটিহারা গ্রামের লোকালয়ে অভিযান চালিয়ে কচ্ছপটি উদ্ধার করেন।

খাঁশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান বলেন, একটি বিশ্বস্ত সূত্রে আংটিহারা এলাকার লোকালয়ে একটি সামুদ্রিক কচ্ছপ থাকার খবর পাই। পরে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন। এর ওজন মাপা ও শারীরিক অবস্থা পরীক্ষা শেষে সংরক্ষিত বনাঞ্চলের নদীতে অবমুক্ত করা হয়।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, উদ্ধার করা কচ্ছপটি সুস্থ অবস্থায় সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শাকবাড়িয়া নদীতে সেটিকে অবমুক্ত করা হয়।


আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১২:৪৩:২৬ ● ২৫ বার পঠিত