বুধবার ● ৮ জুলাই ২০২৬
কলাপাড়ায় কথা রাখলেন ব্রাজিল সমর্থক কনটেন্ট ক্রিয়েটর মিন্টু মিয়া
হোম » আলোচিত খবর » কলাপাড়ায় কথা রাখলেন ব্রাজিল সমর্থক কনটেন্ট ক্রিয়েটর মিন্টু মিয়া

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ চলাকালে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে থ্রিপিস পরে নৃত্য করেছেন ব্রাজিল সমর্থক ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিন্টু মিয়া। মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের সদর রোডের একটি অভিজাত ক্লিনিকে প্রজেক্টরের পর্দায় খেলা প্রদর্শনের সময় তিনি নাচ শুরু করলে উপস্থিত দর্শকরা উচ্ছ্বাসে মেতে ওঠেন।
জানা গেছে, গত ৫ জুলাই ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে মিন্টু মিয়া ঘোষণা দিয়েছিলেন, ব্রাজিল হেরে গেলে আর্জেন্টিনা-মিশর ম্যাচের দিন তিনি থ্রিপিস পরে নৃত্য করবেন। সেই ঘোষণার বাস্তবায়ন হিসেবেই মঙ্গলবার তিনি নৃত্য পরিবেশন করেন। পরে নাচের ভিডিওটি নিজের ফেসবুকেও শেয়ার করেন।
মিন্টু মিয়া বলেন, ‘সমাজে অনেকেই কথা দিয়ে কথা রাখেন না। তাই আমি প্রতিশ্রুতি অনুযায়ী থ্রিপিস পরে নৃত্য করেছি।’
বাংলাদেশ সময়: ১৪:২০:১০ ● ২৭ বার পঠিত
