মঙ্গলবার ● ৭ জুলাই ২০২৬

ভাণ্ডারিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের কারাদণ্ড

হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের কারাদণ্ড
মঙ্গলবার ● ৭ জুলাই ২০২৬


ভাণ্ডারিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের কারাদণ্ডসাগরকন্যা প্রতিবেদক, ভাণ্ডারিয়া (পিরোজপুর)

 

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গাঁজাসহ আটক এক মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

 

এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া থানা পুলিশ সোমবার ( ৬ জুলাই ) রাত প্রায় ১১টার দিকে উপজেলার বটতলা মোড়ে অভিযান চালিয়ে গাঁজাসহ মো. মামুন জমাদ্দার (৪৫)কে গ্রেফতার করে।

 

দণ্ডপ্রাপ্ত মামুন জমাদ্দার ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার পশ্চিম কানুদাসকাঠি গ্রামের বাসিন্দা হারুন জমাদ্দারের ছেলে।

 

ভ্রাম্যমাণ আদালতের রায়ে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৫০ ● ২৩ বার পঠিত