মঙ্গলবার ● ৭ জুলাই ২০২৬
দুমকিতে পিকআপের গোপন বাক্স থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার
হোম » পটুয়াখালী » দুমকিতে পিকআপের গোপন বাক্স থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি পিকআপ ভ্যানের গোপন বাক্স থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব-৮। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দুমকি উপজেলার আঙ্গারিয়া বন্দরে অভিযান চালায় র্যাব-৮-এর একটি দল। এ সময় রাস্তায় ফেলে রাখা ঢাকা মেট্রো-ঠ ১১-৪৩৯৬ নম্বরের একটি পিকআপ ভ্যান তল্লাশি করে এর নিচে থাকা বিশেষভাবে তৈরি গোপন বাক্স থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
র্যাবের দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা গাঁজা ও পিকআপ ভ্যানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৪:১২:৫০ ● ২৫ বার পঠিত
