সোমবার ● ৬ জুলাই ২০২৬
গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
হোম » পটুয়াখালী » গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), গলাচিপার আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, বিআরডিবি সদস্যদের মধ্যে ঋণ বিতরণ, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বাবুল গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপির প্রতিনিধি মো. আবু নাঈম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সগীর হোসেন, গলাচিপা থানার প্রতিনিধি এসআই সোহান আহমেদ, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সভাপতি অধ্যক্ষ মো. আবদুল জব্বার খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশ্রাফুজ্জামান এবং মো. মনিরুজ্জামান নেছার রাড়ী।
এ ছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং পল্লী উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিআরডিবির ২৩ জন সদস্যের মধ্যে মোট ১৮ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।
এসডি/এমআর
বাংলাদেশ সময়: ২০:১২:৪৮ ● ১৭ বার পঠিত
