সোমবার ● ৬ জুলাই ২০২৬

কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

হোম » খুলনা » কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
সোমবার ● ৬ জুলাই ২০২৬


কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ- প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কয়রা উপজেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এফ এম মনিরুজ্জামান মনি। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ মল্লিক। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) মো. আল মামুন সভা পরিচালনা করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিশাত ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, বিআরডিবির সহসভাপতি মো. আব্দুস ছালাম, সমবায়ী মো. আলমগীর হোসেন এবং রেক্সনা হক।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সমবায়ী সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সমবায়ীদের মাঝে ঋণের চেক বিতরণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।


আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১২:৩৮:৫১ ● ১৮ বার পঠিত