রবিবার ● ৫ জুলাই ২০২৬

কয়রায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

হোম » খুলনা » কয়রায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১
রবিবার ● ৫ জুলাই ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রা উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সাইফুল্লাহ মোল্যা (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার গোবরা গ্রামের বাসিন্দা।

 

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা মুর্শিদা খাতুন বাদী হয়ে কয়রা থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করেছে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে গোবরা গ্রামের শাহিন ঢালীর স্কুলপড়ুয়া কন্যা বাড়ির সামনের রাস্তায় খেলছিল। এ সময় একই গ্রামের সাইফুল্লাহ মোল্যা তাকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

 

এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে শিশুটি পুরো ঘটনা তার মায়ের কাছে বর্ণনা করে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্ত সাইফুল্লাহকে আটক করে রাখেন।

 

খবর পেয়ে কয়রা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

 

কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামান বলেন, মেয়েটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে আটক করে আজ (রোববার) আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২০:৩৮ ● ৩৩ বার পঠিত