শনিবার ● ৪ জুলাই ২০২৬

নাজিরপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি সুলতানা জেসমিন জুঁইয়ের মতবিনিময়

হোম » পিরোজপুর » নাজিরপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি সুলতানা জেসমিন জুঁইয়ের মতবিনিময়
শনিবার ● ৪ জুলাই ২০২৬


 

নাজিরপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি সুলতানা জেসমিন জুঁইয়ের মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

 

পিরোজপুরের নাজিরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সংরক্ষিত মহিলা আসন-৩৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় নাজিরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে.এম সাঈদের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান টিপু হাজরা ও মুহাম্মদ তাওহীদুল ইসলাম।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় সুলতানা জেসমিন জুঁই বলেন, নাজিরপুরের সার্বিক উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এলাকার মানুষের অধিকার আদায়ে এবং উন্নয়নের লক্ষ্যে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব।

 

মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা নাজিরপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় সংসদ সদস্যের সামনে তুলে ধরেন এবং জেলার উন্নয়নে তাঁর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। জবাবে সংসদ সদস্য পিরোজপুরের সামগ্রিক উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন।

এর আগে তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করেন। এছাড়া উপজেলার মালিখালী ইউনিয়নের মধুমতি নদীর ভাঙনকবলিত এলাকা, রাই রসরাজ সেবা আশ্রম ও বিনোদ বিহারী নাগ আইডিয়াল কলেজ পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২১:৫৬:০৭ ● ১৬ বার পঠিত