শনিবার ● ৪ জুলাই ২০২৬
গলাচিপায় ৬৭ জনের মাঝে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ
হোম » পটুয়াখালী » গলাচিপায় ৬৭ জনের মাঝে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় দুরারোগ্য রোগে আক্রান্ত, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর উপজেলার ৬৭ জন উপকারভোগীর হাতে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবজুর মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী মারিয়া আক্তার নুর, গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দউজ্জামান, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন মুন্সি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ উজ্জামান।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায়, দরিদ্র ও দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি ও সামাজিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ সময়: ২১:৪৯:৫০ ● ২৪ বার পঠিত
