শনিবার ● ৪ জুলাই ২০২৬

কাউখালীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আটক ৪

হোম » পিরোজপুর » কাউখালীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আটক ৪
শনিবার ● ৪ জুলাই ২০২৬


 

কাউখালীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আটক ৪

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

 

পিরোজপুরের কাউখালী থানা পুলিশের অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায় সহযোগিতার অভিযোগে আরও দুইজনকে আটক করা হয়।

 

শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও আটক করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

গ্রেপ্তাররা হলেন রাজু হাওলাদার (৩০) ও কবির হোসেন (৪৮)। এছাড়া সহযোগিতার অভিযোগে ফাহিম (২২) ও সজল (৩০)কে আটক করা হয়েছে।

 

পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে মোট ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৫ হাজার টাকা।

 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় কাউখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০২:১২ ● ২৮ বার পঠিত