শনিবার ● ৪ জুলাই ২০২৬

মেহেন্দিগঞ্জ পৌরসভায় প্রতিমন্ত্রীর মতবিনিময় ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জ পৌরসভায় প্রতিমন্ত্রীর মতবিনিময় ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ
শনিবার ● ৪ জুলাই ২০২৬


 

মেহেন্দিগঞ্জ পৌরসভায় প্রতিমন্ত্রীর মতবিনিময় ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

 

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। এ সময় তিনি নাগরিক সেবার মানোন্নয়ন, উন্নয়ন কর্মকাণ্ডের গতি বৃদ্ধি এবং জনবান্ধব সেবা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

 

শনিবার (৪ জুলাই) পৌর প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী পৌরসভার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। তিনি পৌরবাসীর প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদানে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

 

সভায় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহ্বায়ক মামুন মিয়াজি, বরিশাল উত্তর জেলা তাতী দলের আহ্বায়ক ইউনুসুর রহমান জুবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবীন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুবায়ের মাহমুদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, মেহেন্দিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, পৌর প্রকৌশলী মো. শাহাদাত শরীফ, উপসহকারী প্রকৌশলী শুকলাল বিশ্বাসসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

 

মতবিনিময় সভা শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মেহেন্দিগঞ্জ উপজেলার ২১ জন অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তার জন্য চেক বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।

বাংলাদেশ সময়: ১৬:৪০:১৩ ● ২১ বার পঠিত