শনিবার ● ৪ জুলাই ২০২৬

বাজেট নিয়ে মির্জাগঞ্জে বিএনপির মতবিনিময় সভা

হোম » পটুয়াখালী » বাজেট নিয়ে মির্জাগঞ্জে বিএনপির মতবিনিময় সভা
শনিবার ● ৪ জুলাই ২০২৬


বাজেট নিয়ে মির্জাগঞ্জে বিএনপির মতবিনিময় সভা


সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বাজেট-সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বেলা ১২টায় উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী এমপি।

উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসাইন ফরাজীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি জাফর ইমাম সিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল মৃধা, প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি মো. আবুল বাসার মোকলেছ, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী পাশা, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুল গনি মনির খন্দকার, দেউলী-সুবিদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান ফারুক মাস্টার, নারী ও শিশু অধিকার পরিষদের উপজেলা নেত্রী আয়শা খানম রানী, মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা মো. রাসেল মোল্লা এবং আমড়াগাছিয়া মহিলা দলের নেত্রী রোকেয়া মতিন।

সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ আলী হাওলাদার, সাবেক দপ্তর সম্পাদক মো. কাইফুর রহমান জাকির, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য মো. ফিরোজ আলম গোলদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মনির এবং উপজেলা যুবদলের সদস্য সচিব গাজী আতাউর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সম্পাদক এবং সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


কেবিডি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৪১:৪০ ● ২৪ বার পঠিত