শুক্রবার ● ৩ জুলাই ২০২৬

গলাচিপায় আব্দুল গণি স্মৃতি পাঠাগারের বৃক্ষরোপণ কর্মসূচি

হোম » পটুয়াখালী » গলাচিপায় আব্দুল গণি স্মৃতি পাঠাগারের বৃক্ষরোপণ কর্মসূচি
শুক্রবার ● ৩ জুলাই ২০২৬


 

গলাচিপায় আব্দুল গণি স্মৃতি পাঠাগারের বৃক্ষরোপণ কর্মসূচি

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে গলাচিপায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টায় গলাচিপা থিয়েটার ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করে আব্দুল গণি স্মৃতি পাঠাগার।

 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগারের সভাপতি ডা. অনিল মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন পাঠাগারের সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান, গলাচিপা থিয়েটারের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, সাইমুন রহমান এলিট, সবুজ কুমার পাল, জুয়েল রানা, চাঁদের হাটের নৃত্য শাখার শিক্ষিকা সাথী বেগম, সঙ্গীত শাখার শিক্ষিকা মুক্তি দত্ত, যন্ত্রসঙ্গীতের শিক্ষক অনুপ দেবনাথ এবং চাঁদের হাটের কচিকাঁচা শিক্ষার্থীরা।

 

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:২৭ ● ২১ বার পঠিত