বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬

আমতলীতে ডোবায় ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

হোম » বরগুনা » আমতলীতে ডোবায় ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬


আমতলীতে ডোবায় ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে সাব্বির খাঁন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

নিহত সাব্বির খাঁন ওই গ্রামের মিরাজ খাঁনের ছেলে।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে সাব্বির নিখোঁজ হয়। পরে তাকে খুঁজতে শুরু করেন স্বজনরা। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পাশের ডোবায় শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাটির বিষয়ে খোঁজখবর নেয়। পরে এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, শিশুটির মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪২:৫০ ● ১৮ বার পঠিত