বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬
মেহেন্দিগঞ্জে ঔষধ প্রশাসনের অভিযান, ৭ ফার্মেসিকে জরিমানা
হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে ঔষধ প্রশাসনের অভিযান, ৭ ফার্মেসিকে জরিমানা![]()
সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি ফার্মেসিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুর রহমান এবং বরিশাল জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম মোল্লার নেতৃত্বে পৌরসভার পাতারহাট বন্দরে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে লাইসেন্স নবায়ন না করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, অনুমোদনহীন নিম্নমানের ঔষধ বিক্রি এবং ফার্মেসিতে কসমেটিকস ও মুদি পণ্য বিক্রির অভিযোগে মেসার্স নওজোয়ান মেডিকেল হল, মেসার্স সিটি মেডিকেল হল, মেসার্স আজাদ মেডিকেল হল, ইমাম মেডিকেল হল, শরীফ মেডিকেল হল, মিজান মেডিকেল হল ও রফিক মেডিসিন কর্নারকে পাঁচ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুর রহমান বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাতটি দোকানকে জরিমানা করা হয়েছে। আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসজি/এমআর
বাংলাদেশ সময়: ১৯:৩৪:০৬ ● ১৭ বার পঠিত
