বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬
চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা
হোম » ভোলা » চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা![]()
সাগরকন্যা প্রতিবেদক, ভোলা
ভোলার চরফ্যাশনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান, সরাসরি সম্প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চরফ্যাশন উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।
আলোচনা সভায় স্থানীয় বিএনপি নেতা মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, কয়ছর আহাম্মদ কমল ও হেলাল উদ্দিন টিপুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিটি কবিতা ও গান আমাদের অনুপ্রেরণা জোগায়। তাঁর সাহিত্যকর্ম সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা বহন করে। নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসএফ/এমআর
বাংলাদেশ সময়: ১৭:২৩:০৭ ● ২১ বার পঠিত
