মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬
রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা ও স্কুলব্যাগ বিতরণ
হোম » পটুয়াখালী » রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা ও স্কুলব্যাগ বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা ও স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী ব্রিজ স্কুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর সামাজিক কার্যক্রমের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খায়রুল হাসান।
অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের হাতে ফলজ গাছের চারা ও স্কুলব্যাগ তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কোডেকের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:১৭:৪৯ ● ২৮ বার পঠিত
