মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬
ভাঙা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন
হোম » লিড নিউজ » ভাঙা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
ভাঙা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে পটুয়াখালী বাস টার্মিনালসংলগ্ন সড়কে এ কর্মসূচির আয়োজন করে পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, বাস-মিনিবাস শ্রমিক সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটা এবং দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা পটুয়াখালীর সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম ভাঙা-কুয়াকাটা মহাসড়ক। সড়কটিতে যানবাহনের চাপ ক্রমাগত বাড়ায় প্রায়ই যানজট ও দুর্ঘটনার ঘটনা ঘটছে।
তাদের মতে, কুয়াকাটার পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতির বিকাশে মহাসড়কটি ৬ লেনে উন্নীত করা জরুরি। এতে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন হবে এবং যাতায়াত আরও নিরাপদ ও দ্রুততর হবে।
মানববন্ধন থেকে বক্তারা ভাঙা-কুয়াকাটা মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৬:২২:৫৮ ● ১২ বার পঠিত
