রবিবার ● ২৮ জুন ২০২৬

গলাচিপায় গাঁজাসহ আটক দুই যুবকের কারাদণ্ড

হোম » পটুয়াখালী » গলাচিপায় গাঁজাসহ আটক দুই যুবকের কারাদণ্ড
রবিবার ● ২৮ জুন ২০২৬


 

গলাচিপায় গাঁজাসহ আটক দুই যুবকের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীর গলাচিপায় নিজের কাছে মাদকদ্রব্য রাখার অপরাধে দুই যুবককে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

রোববার (২৮ জুন) দুপুরের দিকে গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রাম এলাকার একটি সেতুর ওপর থেকে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- বরগুনা জেলার তালতলী উপজেলার নলবুনিয়া এলাকার মৃত শাহজাহান হাওলাদারের ছেলে মো. আবু সালেহ (৩০)। বর্তমানে তিনি গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের দুধাল ডাক্তার বাড়ি এলাকায় বসবাস করেন। অপরজন গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রাম এলাকার মো. ফারুক হোসেনের ছেলে মো. তারেক হোসেন (২১)।

 

গলাচিপা থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই যুবকের নিকট থেকে গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

 

পরে সেবনের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ দখলে রাখার অভিযোগে আসামিদের জব্দকৃত আলামতসহ আদালতে হাজির করা হয়। সংক্ষিপ্ত বিচার শেষে আদালত প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২৩:১৫:০৫ ● ৩৩ বার পঠিত